ads

রবিবার , ২৪ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘চলতি বছর থেকে বাংলাদেশেই হজযাত্রীদের ইমিগ্রেশন’

খবর টি পড়েছেন : ২৩৯
‘চলতি বছর থেকে বাংলাদেশেই হজযাত্রীদের ইমিগ্রেশন’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চলতি বছর থেকে বাংলাদেশেই হজযাত্রীদের ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। রবিবার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অপেক্ষার সময় ও কষ্ট কমিয়ে আনার লক্ষ্যে সেদেশের পরিবর্তে বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছি। আশা করি এবারই এটি কার্যকর করতে পারব।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। এ বিষয়ে তাদের দুই মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে হজযাত্রীদের বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশে সৌদি আরবের একটি কারিগরি দল গত ২১ মার্চ বাংলাদেশে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নিজ দেশে ফিরে গেছেন।
তিনি আরও বলেন, এখন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলছে, শেষ হবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৫৭ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। কোটা অবশিষ্ট রয়েছে ৭৫৯ জনের। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন হয়েছে ৭৫ হাজার ৫২ জন এবং কোটা অবশিষ্ট রয়েছে ৪১ হাজার ৬৯৪ জনের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১১৭ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন পরবর্তী সংবাদ আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads