ads

শনিবার , ২৩ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাপার কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি

খবর টি পড়েছেন : ২১২
জাপার কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির কো–চেয়ারম্যানের পদ থেকে নিজের ভাই গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। পাশাপাশি তিনি সংসদে বিরোধীদলীয় উপনেতার পদে থাকতে পারবেন কি-না, তা দলটির পার্লামেন্টারি পার্টি নির্ধারণ করবে বলেও জানানো হয়েছে। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শুক্রবার রাতে এ-সংক্রান্ত একটি সাংগঠনিক নির্দেশে এসব কথা বলেন।
চেয়ারম্যান স্বাক্ষরিত সাংগঠনিক নির্দেশে বলা হয়, জিএম কাদের দল পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং দলের জ্যেষ্ঠ নেতারাও তার নেতৃত্বে সংগঠন করতে অপারগতা প্রকাশ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার হোসেন জালালী।
সাংগঠনিক নির্দেশে এরশাদ বলেছেন, ইতিপূর্বে আমি ঘোষণা দিয়েছিলাম, আমার অবর্তমানে দল কো- চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টি পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন এবং আমি এটাও আশা প্রকাশ করেছিলাম, পার্টির পরবর্তী জাতীয় কাউন্সিল তাকে চেয়ারম্যান নির্বাচিত করবে। কিন্তু পার্টির বর্তমান সার্বিক অবস্থা বিবেচনায় আমি সেই ঘোষণা প্রত্যাহার করে নিলাম।
নির্দেশে আরও বলা হয়, যেহেতু জিএম কাদের দল পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, দলের সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং তিনি দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। এ অবস্থায় সংগঠনের স্বার্থে কো- চেয়ারম্যানের পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি দেওয়া হলো। তবে তিনি পার্টির প্রেসিডিয়াম পদে বহাল থাকবেন। এ ছাড়া তিনি সংসদের বিরোধীদলীয় উপনেতার পদে থাকতে পারবেন কি-না, তা জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টি নির্ধারণ করবে। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক গৃহীত এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ওবায়দুল কাদের সুস্থ আছেন পরবর্তী সংবাদ ডাকসুর আজীবন সম্মানিত সদস্য হলেন শেখ হাসিনা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads