ads

সোমবার , ১৮ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘অজপাড়াগাঁয়ের ছোট্ট শিশুটি এখন বিশ্বেজুড়ে সমাদৃত’

খবর টি পড়েছেন : ১৩৯
‘অজপাড়াগাঁয়ের ছোট্ট শিশুটি এখন বিশ্বেজুড়ে সমাদৃত’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষা আন্দোলনে যে অবদান, একসময় সে ইতিহাস হারিয়ে গেছে। অনেক জ্ঞানী-গুণী মানুষও উল্লেখ করতেন না তার অবদান। ১৯৪৮ সালে বঙ্গবন্ধু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তখন থেকেই বঙ্গবন্ধু ভাষার জন্য আন্দোলন শুরু করেন। ওই বছরই তিনি ভাষা আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। তার এসব অবদানের কথা অনেকেই জানতেন না। তিনি সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলেচনা সভায় ওইসব সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতি নির্যাতন আর নিপীড়ন সইতে সইতে তারা ভুলেই গিয়েছিলো তাদের অধিকারের কথা। বঙ্গবন্ধু তাদের অধিকার নিয়ে কথা বলেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনের জন্য জেলে গেছেন। তিনি নির্যাতিত বাঙালির মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা সৃষ্টি করেছিলেন। যার ফলশ্রুতিতে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।
শেখ হাসিনা বলেন, অজপাড়াগাঁয়ের সেই ছোট্ট শিশুটির নাম এখন বিশ্বেজুড়ে সমাদৃত। তিনি একটি জাতিকে মুক্তি দিয়েছিলেন। যে বাংলাদেশের মানুষ একবেলা খাদ্য জোগাড় করতে পারতো না। উল্টো নির্যাতিত হতো। এ নিয়ে তাদের কোনো অভিযোগও ছিলো না। তাদের মনে ছিলো এটাই বোধহয় আল্লাহর বিধান।
তিনি বলেন, স্বাধীনতার কথা বঙ্গবন্ধু কখনো প্রকাশ্যে বলেননি। যেহেতু তিনি স্বাধীনতার সংগ্রাম করবেন, সেহেতু যখন যতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী ধাপে ধাপে তিনি আন্দোলন-সংগ্রাম এগিয়ে নিয়ে গেছেন। শোষণ আর বঞ্চনার কথা মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন, মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময় নির্ধারণ পরবর্তী সংবাদ রাঙামাটিতে ব্রাশফায়ারে প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ৬

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads