ads

বুধবার , ১৩ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্র রাজনীতি ছাত্রদের হাতেই থাকতে দিন : বিএনপিকে তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯৭
ছাত্র রাজনীতি ছাত্রদের হাতেই থাকতে দিন : বিএনপিকে তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ছাত্রদের রাজনীতি ছাত্রদের হাতেই থাকতে দিন। ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতিতে এনে জলঘোলা করার অপচেষ্টা করবেন না। বরং ডাকসু নির্বাচনে আপনাদের ছাত্রদল কেনো হারলো, সেজন্য তদন্ত কমিটি গঠন করুন। ডাকসু নির্বাচনে ছাত্রদল হেরে গেছে। ডান-বাম এমনকি অতি ডান-অতি বাম মিলেও ছাত্রলীগকে হারাতে পারেনি। ১৩ মার্চ বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত এক আলোচনায় তিনি ওই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রায় তিরিশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠানই সবচেয়ে ইতিবাচক দিক। ছাত্রদের আবার সুস্থ রাজনীতিতে ফিরিয়ে আনার বাস্তব পদক্ষেপ হচ্ছে ডাকসুর নির্বাচন।
তিনি বলেন, বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে সুসংহত করে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলছিলেন, তখনই যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা তাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। এখনো তারাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অবাক করা উন্নয়ন সহ্য করতে পারছে না।
আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর সভাপতি এ কে এম এ হামিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিশুদের অতিরিক্ত চাপ দেওয়া উচিৎ নয় : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ‘বোয়িং-৭৩৭ ম্যাক্স’ গ্রাউন্ড করে রাখার নির্দেশ ৫১ দেশের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads