ads

সোমবার , ১১ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কৃষকের আত্মহত্যা

খবর টি পড়েছেন : ১৬১
শ্রীবরদীতে কৃষকের আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে হারুনুর রশিদ (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন কৃষক আত্মহত্যা করেছে। ১১ মার্চ সোমবার সকালে উপজেলার চককাউরিয়া গ্রামে নিজ বসতবাড়ির গোয়ালঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত ইসরাফিল মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হারুনুর রশিদ দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। এ কারণে তারা তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও করিয়েছেন। কিন্তু তারপরও অবস্থার পরিবর্তন না হওয়ায় তার স্ত্রী লাভলী বেগম ২ সন্তানকে নিয়ে প্রায় ৪ মাস আগে পিত্রালয়ে চলে যায়। সোমবার সকালে হারুনুর রশিদ বাড়ির গোয়াল ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে রশি কেটে মাটিতে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি প্রাথমিক পর্যায়ে আত্মহত্যা মনে হওয়ায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যানজট নিরসনে সচেতনতামূলক মতবিনিময় সভা পরবর্তী সংবাদ শেরপুরে ভিডিও কনফারেন্সে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads