ads

সোমবার , ১১ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রবীণ আওয়ামী লীগ নেতার ইন্তেকাল

খবর টি পড়েছেন : ২১৫
শেরপুরে প্রবীণ আওয়ামী লীগ নেতার ইন্তেকাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মোঃ আব্দুস সামাদ (৯৫) আর নেই। তিনি ১১ মার্চ সোমবার দুপুরে শহরের দমদমা মহল্লাস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আব্দুস সামাদ শহরের তৎকালীন উত্তর ইউনিয়ন ও পরবর্তীতে বৃহত্তর ৩নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি এলাকায় একজন পরিচ্ছন্ন সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। এলাকার শিক্ষা, ধর্মীয়সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের গোড়াপত্তনসহ পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি। রাজনৈতিক জীবনে প্রয়াত সাবেক গভর্নর প্রয়াত এডভোকেট আনিসুর রহমান, প্রয়াত এডভোকেট আব্দুস ছামাদ ও প্রয়াত নিজাম উদ্দিন আহমদের ঘনিষ্ঠ ছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র গোলাম রব্বানী সাধু বর্তমানে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, কনিষ্ঠ পুত্র শাহ আলম জেলা জাতীয় শ্রমিক লীগের সম্পাদকম-লীর সদস্য ও মেজো ছেলে আবুল কাশেম স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
রাত সাড়ে ৮টায় দমদমা কালিগঞ্জ পুরাতন ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপজেলা নির্বাচন ॥ নালিতাবাড়ীতে খুলে ফেলা হলো দেয়াল… পরবর্তী সংবাদ শেরপুরে যানজট নিরসনে সচেতনতামূলক মতবিনিময় সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads