ads

শনিবার , ৯ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫০তম মৃত্যুবার্ষিকীতে শহীদ দারোগ আলী হত্যার বিচার দাবি

খবর টি পড়েছেন : ২৩৫
শেরপুরে ৫০তম মৃত্যুবার্ষিকীতে শহীদ দারোগ আলী হত্যার বিচার দাবি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শহীদ দারোগ আলীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ শুক্রবার বিকেলে শহীদ দারোগ আলী স্মৃতি সংঘের উদ্যোগে শহীদ দারোগ আলীর জঙ্গলদী নয়াপাড়া গ্রামের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
শহীদ দারোগ আলী স্মৃতি সংঘের সভাপতি লেহাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম আকন্দ, দুলাল উদ্দিন মাস্টার, আব্দুল হান্নান মোল্লা, মোফজ্জল হোসেন,আজিজুল হক, আফরোজ আলী,ছাইদুর রহমান শহীদুল,বিক্কন মিয়া নিলু, আব্দুল জলিল, রঞ্জু শেখ প্রমুখ। বক্তারা শহীদ দারোগ আলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মিজানুর রহমান আঙ্গুরের বিচার দাবি করেন।
উল্লেখ্য, উনসত্তরের মার্চ মাস স্বৈরশাসক আইয়ুব খানের মৌলিক গনতন্ত্র বিরোধী আন্দোলনে সারা দেশের মতো শেরপুরও ছিল উত্তাল। শেরপুরে আন্দোলনের তীব্রতা দেখে চেয়ারম্যানের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মার্চ মাসের ৮ তারিখে বেলা ১১/ ১২ টার দিকে তৎকালীন ছাত্রলীগ নেতা শেরপুর জিকে স্কুলের দশম শ্রেণীর ছাত্র দারোগ আলী মিছিল নিয়ে বলাইরচর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন প্যারীর কুমড়ারচরের বাড়ির কাছে গিয়ে তাকে পদত্যাগের আহবান জানান। ওই সময় চেয়ারম্যানের ছেলে মিজানুর রহমান আঙ্গুর ক্ষিপ্ত হয়ে মিছিলকারীদের লক্ষ্য করে গুলি চালালে বুকে গুলিবিদ্ধ হয়ে দারোগ আলী ঘটনাস্থলে মারা যান এবং আহত হন আরও ৩ জন। দারোগ আলীর মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা দাবানলের মতো জ্বলে উঠে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ওই চেয়ারম্যানের বাড়ি পুড়িয়ে দেয়। অবশ্য চেয়ারম্যান ও তার ছেলেরা বাড়ি থেকে পালিয়ে রক্ষা পায়। দু’দফা জানাজা শেষে শহীদ দারোগ আলীর লাশ জঙ্গলদি নয়াপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উত্তাল সেই মুহূর্তে এক সমাবেশে শেরপুর পৌর পার্কের নাম বদলিয়ে শহীদ দারোগ আলী পৌর পার্ক নামকরণের ঘোষণা দেয় তৎকালীন ছাত্র নেতারা। শহীদ দারোগ আলী পৌর পার্ক আজও সে স্মৃতি বহন করে চলেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক শিক্ষাবৃত্তি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads