ads

মঙ্গলবার , ৫ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নীতিমালা লঙ্ঘন করে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

খবর টি পড়েছেন : ২১৫
শেরপুরে নীতিমালা লঙ্ঘন করে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নীতিমালা লঙ্ঘন করে বিভিন্ন দোকানে লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের মাধ্যমে যত্রতত্র এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৫ মার্চ মঙ্গলবার বিকেলে শহরের কলেজমোড়, নয়ানীবাজার ও গোয়ালপট্টি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওনের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, স্যাতস্যাতে পরিবেশ, বিস্ফোরক লাইসেন্স না থাকা ও কার্যকরী অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় শহরের নয়ানীবাজার এলাকার আল আমিন ট্রেডার্সকে ৫ হাজার টাকা, কলেজ মোড় এলাকার আনিছ এন্টারপ্রাইজকে আড়াই হাজার টাকা ও গোয়ালপট্টি এলাকার শিমলা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় ও অহনা জিন্নাত, সদর থানার এসআই আব্দুল ওয়াদুত, শেরপুর ফায়ার সার্ভিসের টিম লিডার হাসেন আলীসহ প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন বলেন, দাহ্য পদার্থ বিক্রির সুনির্দিষ্ট বিধিমালা আছে। যত্রযত্র বিক্রির কোনো সুযোগ নেই। আমরা শহরের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীদের প্রাথমিকভাবে জরিমানা ও সতর্ক করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং সাবধান না হলে পরবর্তীতে জরিমানাসহ জেল দেয়া হবে বলে জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিস্ফোরক মামলায় বিএনপির শতাধিক নেতা-কর্মী কারাগারে পরবর্তী সংবাদ শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির নির্বাচন ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads