ads

রবিবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন ভাসানী

খবর টি পড়েছেন : ২৬১
শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন ভাসানী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ২৪ ফেব্রুয়ারি রবিবার ওই নির্বাচনে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব ও এডভোকেট ছামিউল ইসলাম আতাহারের মনোনয়নপত্র বাছাইয়ে অবৈধ হওয়ায় অপর প্রার্থী ভাসানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি গত নির্বাচনে অংশ নিয়ে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান।
জানা যায়, রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচনে সমন্বয় পরিষদ ও ঐক্য পরিষদের ২৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদ থেকে এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী এবং ঐক্য পরিষদ থেকে বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব ও এডভোকেট ছামিউল ইসলাম আতাহার মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঐক্য পরিষদের ২ প্রার্থীর মনোনয়নপত্রেই একই ব্যক্তি প্রস্তাবক ও একই ব্যক্তি সমর্থক হওয়ায় বাছাইকালে তাদের দু’টি মনোনয়নপত্রই বাতিল হয়ে যায়। সন্ধ্যায় নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত খসড়া প্রার্থী তালিকায় ২১ প্রার্থীর নাম উঠে এলেও বাদ পড়েছেন ওই ২ প্রার্থী।
এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় জানান, সাধারণ সম্পাদক পদে এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব ও এডভোকেট ছামিউল ইসলাম আতাহারের মনোনয়নপত্রে একই ব্যক্তি প্রস্তাবক ও একই ব্যক্তি সমর্থক হওয়ায় বাছাইকালে দু’টি মনোনয়নপত্রই বাতিল হয়েছে। ফলে সাধারণ সম্পাদক পদে এডভোকেট তারিকুল ইসলাম একক প্রার্থী হিসেবে রয়েছেন। ২৫ ফেব্রুয়ারি বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে এবার মোট ভোটার রয়েছেন ১৯৪।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপজেলা নির্বাচনে শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে মনোনয়ন পেলেন… পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads