ads

শনিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাজী আরেফ হত্যার ২০তম বার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ২৩৮
কাজী আরেফ হত্যার ২০তম বার্ষিকী আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অন্যতম প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদ হত্যার ২০তম বার্ষিকী আজ শনিবার। ১৯৯৯ সালের এই দিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালীদাসপুরে জাসদ আয়োজিত সন্ত্রাসবিরোধী জনসভায় ভাষণদানকালে সন্ত্রাসীরা তাকে ব্রাশফায়ারে হত্যা করে।
ওই ঘটনায় কাজী আরেফ আহমেদের সঙ্গে জাসদ কুষ্টিয়া জেলা কমিটির তৎকালীন সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন তফসের, শমসের মণ্ডলসহ আরও চারজন নিহত হন।
দিবসটি উপলক্ষে জাসদ নানা কর্মসূচি হাতে নিয়েছে। দলটি আজ সকাল ৮টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ কাজী আরেফের কবরে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।
কাজী আরেফসহ পাঁচ জাসদ নেতা হত্যা মামলায় তিন ঘাতককে ফাঁসি দেওয়া হয়। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। এ ছাড়া ঘটনার মূল পরিকল্পনাকারীদের আজও শনাক্ত করা যায়নি। নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয় জাসদ নেতারা পলাতক আসামিদের গ্রেফতার করে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। এ ছাড়া কাজী আরেফের স্মৃতি রক্ষায় কালীদাসপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণেরও দাবি জানিয়েছেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সিমেন্সের সঙ্গে চুক্তি পরবর্তী সংবাদ জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads