ads

শনিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে রাশেদ সোহরাওয়ার্দী আর নেই

খবর টি পড়েছেন : ১৯৮
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে রাশেদ সোহরাওয়ার্দী আর নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গণতন্ত্রের মানসপুত্রখ্যাত উপমহাদেশের বরেণ্য রাজনীতিক ও নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে রাশেদ সোহরাওয়ার্দী মারা গেছেন (ইন্না…রাজিউন)। বৃহস্পতিবার রাতে গ্রেটার লন্ডনে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। রাশেদ সোহরাওয়ার্দীর বন্ধু যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৩ ফেব্রুয়ারি কয়েক ঘণ্টা তার সঙ্গে আড্ডা দিয়েছি। হঠাৎ করে আজ মৃত্যুর খবর এল।
রাশেদ সোহরাওয়ার্দীর মরদেহ এখন কোথায়, শেষকৃত্য কখন; তা জানেন না জানিয়ে সুলতান শরীফ বলেন, মরহুমের পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে। সব তথ্য জানার পর সবাইকে তা জানানো হবে।
রবার্ট অ্যাশবি নামে পরিচিত রাশেদ সোহরাওয়ার্দী একজন খ্যাতিমান ব্রিটিশ লেখক ও অভিনেতা হিসেবে সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। এই খ্যাতিমান ব্রিটিশ অভিনেতা ‘লিজেন্ড’ (২০১৫), ‘ডক্টর হু’ (১৯৬৩) ও ‘জিন্নাহ’ (১৯৯৮) চলচ্চিত্রে অভনয়ের জন্য বিশ্বব্যাপী ব্যাপক পরিচিত ছিলেন। তার মা ছিলেন খ্যাতিমান রাশিয়ান অভিনেত্রী ভেড়া আলেক্সানড্রভনা ট্রিসেন্কো, যিনি ১৯৮৩ সালে মৃত্যুবরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংরক্ষিত নারী আসনে আ’লীগের ৪১ জনের নাম ঘোষণা পরবর্তী সংবাদ ময়মনসিংহে সৌদি নাগরিকের লাশ উদ্ধার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads