ads

বুধবার , ৬ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেন্দ্রে এজেন্ট দিতে না পারার ব্যর্থতায় বিএনপির কালো ব্যাজ কর্মসূচি : কাদের

খবর টি পড়েছেন : ১৩৩
কেন্দ্রে এজেন্ট দিতে না পারার ব্যর্থতায় বিএনপির কালো ব্যাজ কর্মসূচি : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির কালো ব্যাজ কর্মসূচির সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, একটি বড় রাজনৈতিক দল ৩০ ডিসেম্বরের নির্বাচনে সব কেন্দ্রে এজেন্ট দিতে না পেরে পরাজয় ও ব্যর্থতার জন্য কালো ব্যাজ ধারণ কর্মসূচি দিয়েছে। ৬ ফেব্রুয়ারি বুধবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নের ফরম বিক্রি পরিদর্শন করতে গিয়ে এক ব্রিফিংয়ে তিনি ওই কথা বলেন।
ঢাকার দুই সিটি নির্বাচন ও উপজেলা নির্বাচনে মনোনয়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর প্রত্যাহার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আসলে এখানে দলের অভ্যন্তরীণ চিত্রটা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি দেখার জন্য মনোনয়নপত্র প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দলীয় বিদ্রোহী প্রার্থীদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় নির্বাচনে দলীয় শৃঙ্খলাকে আমরা গুরুত্ব দিয়েছি। এবারও তাই হবে। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দল কঠোর অবস্থানে থাকবে।
জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন ও বিদ্রোহীদের মনোনয়ন প্রত্যাহারের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা এ ব্যাপারে যে সতর্কতার কথা বলেছিলাম এবং কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিলাম, তার ফলে তো বিদ্রোহীর পরিমাণ একেবারে কমে গিয়েছিল। সেটি তো ফলপ্রসূ হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অনিয়মের সঙ্গে আপোষ নয়: সিইসি পরবর্তী সংবাদ প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ চলছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads