ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের আলালপুরে প্রাইভেটকার উল্টে এক পরিবারের ৩ জন নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন। ৩১ জানুয়ারি বৃহস্পতিবার ভোররাতে ময়মনসিংহ-শেরপুর সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে হামিদ মেম্বার (৬০), তার স্ত্রী সাহেরা বেগম (৫৫), তার ছেলে শাফিকুল ইসলাম (৪০)। সকলের বাড়ি গাইবান্দার ফুলছড়ি গ্রামে। আহতরা হচ্ছে হামিদ মেম্বারের ছেলে নুরুদ্দিন (২৭), মেয়ে ফাতেমা আক্তার (২২) ও প্রাইভেটকারচালক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার জানান, গাইবান্ধা থেকে ওই পরিবার দম্পতি চিকিৎসার জন্য ময়মনসিংহ-শেরপুর সড়ক হয়ে ঢাকা যাচ্ছিল। পথে আলালপুরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দম্পতি ও তাদের ছেলেসহ ৩ জন নিহত হয়। এ ঘটনায় তাদের দুই ছেলে, মেয়ে ও প্রাইভেটকারচালকসহ ৩ আহত হয়।




















