ads

বৃহস্পতিবার , ৩১ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণফোরামের কেউ শপথ নেবে না: ড. কামাল

খবর টি পড়েছেন : ১৬০
গণফোরামের কেউ শপথ নেবে না: ড. কামাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গণফোরামের নির্বাচিত দুইজন সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ৩১ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে শেষে তিনি ওই কথা জানান।
ড. কামাল হোসেন বলেন, আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি। গণফোরাম থেকে নির্বাচিত দুইজন সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না।
এছাড়া বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কালো পতাকা প্রদর্শন করা হবে। তিনি বলেন, এছাড়া আগামী ২৪ ফেব্রুয়ারি প্রার্থীদের নিয়ে গণশুনানি হবে। গণশুনানির সময় এবং স্থান পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
এদিন বিকাল সাড়ে ৪টার দিকে শুরু হয় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক। ড. কামাল হোসেন ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, ডক্টর রেজা কিবরিয়া, জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সমউন্নয়ন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads