ads

বৃহস্পতিবার , ৩১ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএসসির কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণের প্রবেশ নিষিদ্ধ

খবর টি পড়েছেন : ২২১
এসএসসির কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণের প্রবেশ নিষিদ্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৩১ জানুয়ারি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ নিষেধাজ্ঞা দেন।
বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলার সময় কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার জন্য কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আদেশ ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে। সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী শনিবার থেকে। সব মিলিয়ে এ বছর চার হাজার ৯৬৪টি কেন্দ্রে ২৫ লাখ ৭৩ হাজার ৮৫১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এসএসসি পরীক্ষা উপলক্ষে কোচিং সেন্টার বন্ধ ও… পরবর্তী সংবাদ শুক্র-শনিবার ছাড়া ঢাকায় র‌্যালি করা যাবে না :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads