ads

বুধবার , ৩০ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে উপজেলা প্রার্থী বাছাই নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ৩ জন

খবর টি পড়েছেন : ১৭০
নালিতাবাড়ীতে উপজেলা প্রার্থী বাছাই নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ৩ জন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের আগে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী বাছাই নির্বাচনকে কেন্দ্র করে ২ গ্রুপের অর্তকিত হামলায় কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। ৩০ জানুয়ারি বুধবার সকালে ওই ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থাপিত ভোট কেন্দ্রে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা আসতে থাকেন। ওইসময় কোন কিছু বুঝে উঠার আগেই দলীয় কার্যালয়ের পাশে অবস্থানরত কিছু হামলাকারী আগতদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। ওইসময় আহত হয় জিয়াউল হক (৩০), ইউসুব আলী (৩৫), মিজানুর রহমান মিজান (৪০)। মিজানুর রহমান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। আবস্থা গুরুতর দেখে জিয়াউল হক ও ইউসুব আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। বাকি বেলা ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে চেয়ারম্যান পদে প্রার্থী মোশারফ হোসেন বলেন, আগে থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা আমার ভাতিজা ইউসুব আলীকে পিটিয়ে গুরুতর আহত করেছে। অপরদিকে চেয়ারম্যান পদে প্রার্থী মোকছেদুর রহমান লেবু বলেন, সংঘর্ষের ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ভেতরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। অপ্রীতিকর ঘটনা বাইরে ঘটেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত… পরবর্তী সংবাদ শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ক্রিকেট শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads