ads

বুধবার , ৩০ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একাদশ সংসদের যাত্রা শুরু, ফের স্পিকার ড. শিরীন শারমিন

খবর টি পড়েছেন : ১৪৪
একাদশ সংসদের যাত্রা শুরু, ফের স্পিকার ড. শিরীন শারমিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ৩০ জানুয়ারি বুধবার জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল হামিদ রাষ্ট্রপতি হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল ড. শিরীন শারমিন প্রথমবারের মতো নারী স্পিকার হিসেবে দায়িত্ব পান।

Shamol Bangla Ads

বুধবার একাদশ জাতীয় সংসদের স্বাগত অধিবেশনেই তিনি আবারও স্পিকার হিসাবে নির্বাচিত হন। দশম সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশনে প্রথমেই নির্বাচন হয় স্পিকার পদে।
স্পিকার পদে শিরীন শারমিনের নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তা সমর্থন করেন নূর-ই-আলম চৌধুরী । প্রস্তাবটি ভোটে দিলে ‘হ্যাঁ’ বলে তাতে সমর্থন জানান সংসদ সদস্যরা।
১৩তম স্পিকার হিসাবে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে নিজের নাম লেখান ড. শিরীন শারমিন চৌধুরী। ইতোমধ্যে ড. শিরীন শারমিন চৌধুরীকে রংপুর-৬ আসন থেকে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এদিকে, একাদশ জাতীয় সংসদে প্রধান হুইপের দায়িত্ব সামলাবেন মাদারীপুরের সাংসদ নূর-ই-আলম চৌধুরী লিটন। তার সঙ্গে হুইপ হিসাবে থাকছেন শেরপুরের সাংসদ আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, গাইবান্ধার মাহাবুব আরা বেগম গিনি, খুলনার পঞ্চানন বিশ্বাস, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রামের সামশুল হক চৌধুরী।
এর আগে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ টি আসনে জয় লাভ করেন। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পায় ৮ টি আসন। মহাজোটের এমপিরা শপথ নিলেও এখনও শপথ নেননি ঐক্যফ্রন্টের ৮ এমপি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংসদ বিষয়ক কাজে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন পরবর্তী সংবাদ সংসদে বিরোধী দলের সমালোচনায় অামরা বাধা দেব না…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads