শ্যামলবাংলা ডেস্ক : সাভারের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে ৪ জন নিহত হয়েছে। ২৯ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ইটভাটা থেকে ট্রাকে ইট নিয়ে টঙ্গী যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ ওই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ট্রাক চালক মোজাহিদ হোসেন, তার সহকারী আরফি, ইটভাটার শ্রমিক শাহীন ও আব্দুল কাদের।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নেন উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নদী থেকে ৪ জনের লাশ উদ্ধার করেন ডুবুরি দল।




















