ads

শনিবার , ২৬ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শেষ হলো ৩ দিনব্যাপী ভূমি উন্নয়ন কর মেলা

খবর টি পড়েছেন : ১৭৬
শেরপুরে শেষ হলো ৩ দিনব্যাপী ভূমি উন্নয়ন কর মেলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জনবান্ধব ভূমি সেবা প্রদান ও সহজীকরণের লক্ষ্যে শেরপুরে ৩ দিনব্যাপী ভূমি উন্নয়ন কর মেলা শেষ হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ভূমি কার্যালয় ওই মেলার আয়োজন করে। ২৫ জানুয়ারি শুক্রবার দুপুরে মেলার সমাপনী দিন পর্যন্ত প্রায় ৫ লাখ ২৬ হাজার, ৫৪০ টাকা রাজস্ব আদায় করা হয় এবং মেলায় আসা ৬৯৯ জনকে ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ও ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে ভূমিসংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় স্বল্পসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এর অংশ হিসেবে সকল উপজেলা ভূমি কার্যালয়ে ই-নামজারি চালু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও স্বল্পসময়ে তাঁদের জমির নামজারির কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এ ছাড়া ভূমি কার্যালয় থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা গ্রহণের আয়োজন করা হয়।
এর আগে ২৩ জানুয়ারি বুধবার শহরের মাধবপুর এলাকার সদর উপজেলা ভূমি অফিস কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের প্রয়াত ভাষা সৈনিক আব্দুর রশীদের ৮৯তম জন্মদিন… পরবর্তী সংবাদ শেরপুর চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads