শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচী ও এডিপি গোল প্রজেক্ট এর উদ্যোগে ১৫ জানুয়ারি মঙ্গলবার বিকেলে রানীশিমুল ইউনিয়নের টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুঁতি ধর।
উপজেলা এডিপি ম্যানেজার শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জহুরা, রাণীশিমুল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা, ইউনিসেফের কো-অর্ডিনেটর রাশেদ মাহমুদ, শফিউল আলম, ব্র্যাকের শেরপুর জেলা প্রতিনিধি মোঃ আতাউর রহমান প্রমুখ। এ কিশোরী মেলায় বণার্ঢ্য আয়োজনের মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাল্য বিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি মূলক নাটক, কিশোরী ষ্টোল পরিদর্শন, পুরষ্কার বিতরণ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।









