ads

সোমবার , ১৪ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চক্ষু সেবা প্রদান প্রকল্পের উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৩৪
শেরপুরে চক্ষু সেবা প্রদান প্রকল্পের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শিক্ষার্থী ও সাধারণ মানুষের চোখের সমস্যা দূর করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ ১০টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে চক্ষু সেবা প্রদানের জন্য বাংলাদেশে প্রথম শেরপুর জেলাতে দৃষ্টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। (District Refractive Error and Eye Care Search and Treat Initiative- DRESTI) ১৪ জানুয়ারি সোমবার দুপুরে শেরপুর শহরের খামারবাড়ীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এ.এইচ.এম এনায়েত হোসেন ওই প্রকল্পের উদ্বোধন করেন।
ওই প্রকল্পের মাধ্যমে জেলার সকল স্কুলের শিক্ষার্থীদের চোখ পরীক্ষা ও ৪ হাজার রোগীকে ছানিসহ চোখের বিভিন্ন অপারেশনের ব্যবস্থা এবং জেলাতে ৪টি ভিশন সেন্টার, ৪০০জন স্বাস্থ্য সেবিকার মাধ্যমে কমিউনিটি চোখ পরীক্ষা কেন্দ্র, ১শ জন পল্লী চিকিৎসকের মাধ্যমে রিডিং গ্লাস সরবরাহ ও ২৫টি আইমিত্রা চশমার দোকান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সিভিল সার্জন ডা. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিশন স্প্রিং এর সভাপতি ইলা গুডউইন, ওয়ানসাইটের সভপতি ক্যাথরিন ওভারবেই, ন্যাশন ভিশনের নির্বাহী প্রধান রিড ফাস, অরবিস ইন্ট্যারন্যাশনালের কান্ট্রি ডিরিক্টের ডা. মুনির আহমেদসহ বিভিন্ন সরকারী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার ॥… পরবর্তী সংবাদ সংরক্ষিত আসনের এমপি হতে তৎপর শেরপুরের ৫ নেত্রী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads