ads

সোমবার , ১৪ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে সংলাপ হলে যাবো: ফখরুল

খবর টি পড়েছেন : ২৪১
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে সংলাপ হলে যাবো: ফখরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সিলেট : নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে আলোচনার জন্য সংলাপ করা হলে জাতীয় ঐক্যফ্রন্ট সেই সংলাপে যোগ দেবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ১৪ জানুয়ারি সোমবার সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথা জানান।
সংলাপের এজেন্ডা না জেনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গতবারের মত যদি সংলাপ হয়, তবে তা কখনও অর্থবহ হবে না। ওনারা যে সংলাপের কথা বলছেন, ওই সংলাপের এজেন্ডা কি? আমাদের এজেন্ডা একটাই। এই নির্বাচন বাতিল করতে হবে, পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি বলেন, ‘সংলাপের এজেন্ডায় যদি নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের বিষয়টি থাকে তাহলে আমরা সংলাপে যাবো।’
জামায়াতে ইসলামী প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ড. কামাল যেটা বলেছেন সেটা তার দলীয় বিষয়। ড. কামাল হোসেনের বক্তব্য নিয়ে বিএনপির দলীয় ফোরামে আলোচনা হবে।’
গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
পরে নির্বাচনী সহিংসতায় নিহত সিলেটের বালাগঞ্জের ছাত্রদল নেতা সায়েম আহমেদের বাড়িতে গিয়ে তার পরিবারে সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক ২১ জানুয়ারি পরবর্তী সংবাদ কাজে ফিরেছেন পোশাক কারখানার শ্রমিকরা

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads