ads

বৃহস্পতিবার , ১০ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনের তফসিল : ইসি সচিব

খবর টি পড়েছেন : ১৮৮
আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনের তফসিল : ইসি সচিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আসনে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি ১০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ওই তথ্য জানান।
হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট একটি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে দুটি আসন পাবে।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থীরা যদি শপথ না নেন, তাহলে তো আর একটি সংরক্ষিত আসনও পাওয়ার সুযোগ থাকছে না। এ ছাড়া স্বতন্ত্র এমপিরা যদি কোনো জোটে যোগ না দেন, তাহলে তাঁরাও পাবেন না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব পাসপোর্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ পরবর্তী সংবাদ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads