ads

বুধবার , ৯ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

খবর টি পড়েছেন : ২১১
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মতো সাভার এবং আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ৯ জানুয়ারি বুধবার সকাল ৯টা থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার কাঠগড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ওই সময় পুলিশসহ অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার সামনে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
শ্রমিকরা জানান, সকালে বেতন বৃদ্ধির দাবিতে সাভারের উলাইল ও আশুলিয়ার কাঠগড়া এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে পুলিশ এ বিক্ষোভে বাধা দেয়। এতে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ শ্রমিকদের ওপর দফায় দফায় টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় সাভার ও আশুলিয়ায় সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছে।
শিল্প পুলিশ-১-এর পরিচালক সানা শামীনুর রহমান জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৯টা থেকে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের এশিয়া এবং সাভারের হেমায়েতপুরের নরসিংহপুর এলাকা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভার ও আশুলিয়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে। কারখানাগুলোর সামনে পুলিশের জলকামানসহ সাঁজোয়া যান রয়েছে।
এদিকে শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় চারাবাগ এলাকার মেট্রো ও নিউ এশিয়া এবং সাভারের স্ট্যান্ডার্ট গ্রুপের সামস স্টাইলওয়্যার লিমিটেডসহ তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিপক্ষ।
উল্লেখ্য, মঙ্গলবার সংঘর্ষে উলাইল এলাকার আনলিমা টেক্সটাইলের সুমন নামে এক শ্রমিক নিহত হন। এর জের ধরে বুধবারও ওই পোশাক কারখানাটি একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাদ পড়ারা ব্যর্থ নন, নতুনরা থাকবেন কঠোর নজরদারিতে… পরবর্তী সংবাদ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads