ads

বুধবার , ৯ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুগ্ধগ্রামের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৯৮
শেরপুরে দুগ্ধগ্রামের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে দুগ্ধগ্রামের সমস্যা ও সম্ভাবনা নিয়ে দুগ্ধখামারীদের সাথে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন। এতে দুগ্ধগ্রামের উপর মূল প্রবন্ধ ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক ভূইয়া।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান, সদর উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ ফজলুল হক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস ছালাম, পাকুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, দুগ্ধগ্রামের সূর্যমুখী সমবায় সমিতির সভাপতি রহিমা বেগম, সাংবাদিক জিএইচ হান্নান, ইমরান হাসান রাব্বী প্রমুখ।
মূল প্রবন্ধে বলা হয়, দীর্ঘদিন যাবত সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তিলকান্দি গ্রামে স্থানীয় কৃষকরা প্রায় প্রতি বাড়িতেই ২-৫টি করে গাভী পালন করে আসছে। তবে গাভী পালনের উপযুক্ত ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা না থাকায় স্থানীয় পর্যায়ে উৎপন্ন দুধ বাজারজাতকরণের পর্যাপ্ত সুবিধার অভাবে উৎপাদন কমে যাওয়াসহ কাঙ্খিত মুনাফা পাচ্ছে না তারা। ফলে গাভী পালনকারীদের বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি ও ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহায়তার লক্ষ্যে ২০১৬ সালে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় ওই গ্রামের নামকরণ করা হয় মিল্ক ভিলেজ বা দুগ্ধগ্রাম। ওই গ্রামের ১৮১ জন কৃষকের মোট গাভী রয়েছে ২৭৬টি। প্রতিদিন দুধ উৎপাদন হয় প্রায় ১৯৯৭ লিটার। পরবর্তীতে একই ইউনিয়নের পূর্বপাড়া ও ভাটিয়াপাড়াকে দুগ্ধগ্রামের অর্ন্তভূক্ত করা হয় এবং খামারীদের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে বিভিন্ন ব্যাংক থেকে ঋণও দেওয়া হয়। এছাড়া খামারীদের দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মিল্কভিটার কার্যক্রমও শেরপুরে চালু করা হয়েছে।
সভায় দুগ্ধখামারীরা তাদের সমস্যা ও প্রতিকূলতা তুলে ধরে বলেন, সঠিক সময়ে গাভীর বিভিন্ন ভ্যাকসিন ও ঔষধ সরবরাহ না পাওয়া তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এজন্য তারা প্রশাসন ও জেলা প্রাণীসম্পদ অফিস থেকে পর্যাপ্ত সহায়তা কামনা করেন। পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব খামারীদের ক্ষুদ্র ঋণসহ গাভীর ভ্যাকসিন, ঔষধ সঠিক সময়ে সরবরাহ নিশ্চিতকরণসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাভারে নিহত গার্মেন্টস শ্রমিক সুমনের শ্রীবরদীর বাড়িতে চলছে… পরবর্তী সংবাদ শেরপুরে দৈনিক কালেরকণ্ঠের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads