ads

বুধবার , ৯ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষের সাত্তার জয়ী

খবর টি পড়েছেন : ২০১
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষের সাত্তার জয়ী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া জয়ী হয়েছেন। ৯ জানুয়ারি বুধবার সন্ধ্যায় সহকারী রির্টানিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।
জানা যায়, ১৩২টি কেন্দ্রে আবদুস সাত্তার ভূঁইয়া পেয়েছেন ৮৩ হাজার ৯৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতীক নিয়ে মঈনউদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট। এ নিয়ে ৫ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।
উল্লেখ্য, আশুগঞ্জ উপজেলার বাহারদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (৩০ ডিসেম্বর) মারামারি ও কেন্দ্র বন্ধ থাকার কারণে (১ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে কেন্দ্র গুলোতে পুন:ভোটের জন্য (৯ জানুয়ারি) সময় বেধে দেওয়া হয়। নির্ধারিত দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থগিত তিন কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এ নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি আসনে জয় পেলো বিএনপি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পরবর্তী সংবাদ এক মাসের মধ্যে শ্রমিকদের সমস্যার সমাধান : বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads