ads

মঙ্গলবার , ৮ জানুয়ারি ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন শেরপুরের অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নান

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০১৯ ৯:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ভক্ত, ছাত্র-শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাসৈনিক সৈয়দ আব্দুল হান্নান (৮৭)। ৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাযায় মুসল্লী-ভক্তদের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়। ওইসময় অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নানের ছাত্র, শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সদ্য সাবেক হুইপ আতিউর রহমান আতিক এমপি রাজধানী ঢাকা থেকে মোবাইল ফোনে মরহুমের স্মৃতিচারণ করেন। অন্যান্যের মধ্যে মরহুমের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সাংসদ হায়াতুর রহমান খান বেলাল, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক প্রভাষক মামুনুর রশিদ পলাশ, স্থানীয় পৌর কাউন্সিলর বাদশা মিয়া, সৈয়দ আব্দুল হান্নানের ছেলে প্রকৌশলী তাপস ও ডাঃ রূপস প্রমুখ। পরে জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সৈয়দ আব্দুল হান্নানের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এরপর শহরের পশ্চিম শেরি এলাকায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এদিকে ভাষাসৈনিক সৈয়দ আব্দুল হান্নানের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, চেম্বার অব কমার্সের নবনির্বচিত সভাপতি আসাদুজ্জামান রওশন, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, কবিসংঘ’র সভাপতি তালাত মাহমুদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নান ৮ জানুয়ারি মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানী ঢাকার সিটি হাসপাতালে ইন্তেকাল করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!