ads

শনিবার , ৫ জানুয়ারি ২০১৯ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ভাতিজি ধর্ষণ মামলায় চাচা গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৫, ২০১৯ ৭:৫৩ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর)প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে সপ্তম শ্রেণিপড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী ভাতিজিকে (চাচাতো ভাইয়ের মেয়ে) ধর্ষণের মামলায় চাচা জিয়ারুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ৫ জানুয়ারি শনিবার দুপুরে জিয়ারুলকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। জিয়ারুল উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া কামারপাড়া গ্রামের আব্দুল মুন্নাফের ছেলে। একইদিন আদালতে ওই ধর্ষিতার (১৩) জবানবন্দি ও জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
জানা যায়, ধর্ষণের শিকার মেয়েটির বাবা কয়েক বছর আগে মারা যান। বাবার মৃত্যুর পর তার মা অন্যত্র বিয়ে করে বাড়ি থেকে চলে যান। এরপর মেয়েটি তার দাদির কাছে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করছে। গত সোমবার সকালে মেয়েটি তার দাদিকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে তাঁর (দাদি) ঘরে যায়। দাদিকে ঘরে না পেয়ে সে চলে আসার সময় চাচা জিয়ারুল মেয়েটির মুখ চেপে ধরে জোর করে ওই ঘরেই তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে তা আপস-মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু আপস-মিমাংসা না হওয়ায় মেয়েটির আপন চাচা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় শুক্রবার সন্ধ্যায় মামলা করেন। এরপর রাতেই জিয়ারুলকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কাদের বলেন, ওই ঘটনায় অভিযোগ পাওয়ার পর রাতেই জিয়ারুলকে গ্রেফতার করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!