ads

বৃহস্পতিবার , ৩ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে অপহরণ চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব

খবর টি পড়েছেন : ১৬৫
ময়মনসিংহে অপহরণ চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহের ত্রিশাল থেকে অপহরণ চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় দুই অপহৃতকে উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের শহিদুল আলম (৩০), মাগুরজোড়া গ্রামের মোজাম্মেল হক (২৫) ও নূর মোহাম্মদ (২০), কোনাবাড়ি নদীর পাড় গ্রামের বাবু (২৩), ধৈইরামপুর উজানপাড়া গ্রামের শুভ মিয়া (৪০) ও খলিল মিয়া (২৬), উজানপাড়া গ্রামের মিজানুর রহমান (২৫), বীরামপুর গ্রামের রুবেল মিয়া (২৭)।

Shamol Bangla Ads

৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার শিবলী সাদিক র‌্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে জানান, গত ১ জানুয়ারি সন্ধ্যায় জেলার ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা থেকে রাকিবুল ইসলাম রাকিব ও মিনা খাতুন নামে দুইজনকে অপহরণ করে একদল অপহরণকারী। তাদের একই এলাকার সড়ক ও জনপথ বিভাগের পরিত্যাক্ত একটি ঘরে আটকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে মারধর করে। পরে গোপন খবর পেয়ে র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার শিবলী সাদিকের নেতৃত্বে একটি দল ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন ওই ঘরে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণ চক্রের ৮ সদস্যকে আটক করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিঞ্জাসাবাদে আটকরা অপহরণ চক্রের সক্রিয় সদস্য বলে জানায়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকার গঠন করতে শেখ হাসিনাকে রাষ্ট্রপতির আমন্ত্রণ পরবর্তী সংবাদ সোমবার বিকেলে মন্ত্রিসভার শপথ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads