ads

বৃহস্পতিবার , ৩ জানুয়ারি ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ঘোড় দৌড়ে চ্যাম্পিয়ন ‘দ্যা হর্স গার্ল’ তাসমিনা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩, ২০১৯ ৯:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলা উপজেলার বঙ্গবন্ধু আদর্শ ক্লাব আয়োজিত ঘোড় দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘দ্যা হর্স গার্ল’ খ্যাত নওগাঁর তাসমিনা আক্তার। ৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার কবুতরমারী এলাকায় অনুষ্ঠিত ঘোড় দৌড়ে দু’টি গ্রুপে দেশের বিভিন্ন জেলার ৫০ জন ঘোড় সওয়ার অংশগ্রহণ করেন।
ঘোড় দৌড়ের ‘দাপট’ গ্রুপে ২০ জন প্রতিযোগীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নওগাঁর তাসমিনা। নিজের ঘোড়া না থাকলেও ঘোড় দৌড়ের খবর পেয়ে শেরপুরে এসে অন্যের ঘোড়ায় সওয়ার হয়ে প্রথম পুরষ্কার ফ্রিজ জয় করেছে তাসমিনা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ অনেকেই সানন্দে তার হাতে তুলে দেন প্রায় ৩০ হাজার টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত। হাজার হাজার দর্শক ওই ঘোড় দৌড় প্রতিযোগিতাটি উপভোগ করেন।
উল্লেখ্য, ১৫ বছর বয়সী তাসমিনা ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঘোড় দৌড়ে অংশ নিয়ে ‘হর্স গার্ল’ খ্যাতি অর্জন করেছে। বিভিন্ন গণমাধ্যম ও ভার্চুয়ালে সে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এর আগে তাকে নিয়ে ফরিদুর রহমানের নির্মিত ‘অশ^ারোহী তাসমিনা’ (তাসমিনা : দ্য হর্স গার্ল) চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে ৪ টি শিরোপা অর্জন করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!