ads

বুধবার , ২ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভুল শোধরে ইতিবাচক রাজনীতি করুন : বিএনপিকে নাসিম

খবর টি পড়েছেন : ২০১
ভুল শোধরে ইতিবাচক রাজনীতি করুন : বিএনপিকে নাসিম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপিকে একাদশ নির্বাচনে শোচনীয় পরাজয় থেকে শিক্ষা নিয়ে অতীতের ভুল শোধরে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি ২ জানুয়ারি বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দলের সভা শেষে ওই আহ্বান জানান।
নাসিম বলেন, ভুল সংশোধন করে বিএনপি ভবিষ্যৎ দিনগুলোতে ইতিবাচক রাজনীতি করবে এ আশা ১৪ দলের। সেই সঙ্গে ধানের শীষ প্রতীকের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাথা গরম না করে ইতিবাচক রাজনীতির জন্য সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আহ্বান জানান তিনি।
৩০ ডিসেম্বরের নির্বাচনে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। এ জন্য আমরা দেশবাসীকে ১৪ দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
নির্বাচনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে ১৪ দল মুখপাত্র বলেন, ‘যখন আপনাদের সামনে একজন প্রবীণ নেতা (ড. কামাল হোসেন) বলেছেন-‘খামোশ’। আপনারা কিন্তু ‘খামোশ’ হননি। আপনারা চালিয়ে গেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে।’
মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানিয়ে নাসিম বলেন, আপনারা আমাদের সমর্থন করেছেন, সমালোচনাও করেছেন। তার পরও আপনাদের যে কুণ্ঠ সমর্থন আমাদের প্রতি ছিল, এটি আমাদের অভিভূত করেছে।
বৈঠকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনগণ স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রায় দিয়েছে : শেখ… পরবর্তী সংবাদ শিক্ষক নিয়োগ ৪০ হাজার, আবেদন ৩১ লাখ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads