ads

বুধবার , ২ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ২৬৪ প্রতিষ্ঠানে সাড়ে ৫ লাখ বই বিতরণ

খবর টি পড়েছেন : ২১৪
নকলায় ২৬৪ প্রতিষ্ঠানে সাড়ে ৫ লাখ বই বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় ২৬৪টি প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ ৪৬ হাজার ৬৫০ টি  নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বই দিবস পালন উপলক্ষে উপজেলার একটি সরকারি ও ৩০টি বেসরকারি বিদ্যালয়ে ২ লাখ ৭৬ হাজার ৯০৩ টি, ২০টি দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এক লাখ ১৫ হাজার ৬৬৭ টি এবং ১১৯ টি সরকারি এবং ৯৪ টি বেসরকারি ও কেজি স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক শাখার এক লাখ ৫০ হাজার  ১২০ টি ও প্রাক-প্রাথমিকের ৩ হাজার ৯৬০টি সরকারি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ জানান, বই দিবসে উপজেলার মাধ্যমিক স্তরের ৩১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২ লাখ ৭৬ হাজার ৯০৩ টি এবং ২০টি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে একলাখ ১৫ হাজার ৬৬৭টি সরকারি পাঠ্যবই বিনামূল্যে বিতরনের মধ্যদিয়ে বই উৎসব পালন করা হয়েছে।

Shamol Bangla Ads

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পার্থপাল জানান, উপজেলার ২১৩ টি সরকারি, বেসরকারি ও কেজি স্কুলের  শিক্ষার্থীদের মাঝে এক লাখ ৫৪ হাজার ৮০ টি সরকারি পাঠ্যবই  বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এর অংশ হিসেবে ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও মাদরাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ ও বই উৎসব করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত এবং বিশেষ অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা আব্দুল জুব্বার, ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ফিরোজসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভোটের হারে প্রথম মতিয়া চৌধুরী পরবর্তী সংবাদ শেরপুরে শীতের তীব্রতায় বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads