ads

বুধবার , ২ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে একসাথে ৩ কন্যাসন্তান জন্ম দিলেন গৃহবধূ

খবর টি পড়েছেন : ১৬৯
ঝিনাইগাতীতে একসাথে ৩ কন্যাসন্তান জন্ম দিলেন গৃহবধূ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে সোনিয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূ একসঙ্গে ৩ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ১ জানুয়ারি মঙ্গলবার রাতে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী মধ্যপাড়া গ্রামে ওই গৃহবধূর বাবার বাড়িতে স্বাভাবিক (নরমাল ডেলিভারি) অবস্থায় পরপর ৩ টি কন্যাসন্তান প্রসব করেন। সোনিয়া উপজেলার কোনাগাঁও গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতক ৩ জনের নামও রাখেন তাদের নানা সেকান্দর আলী। নবজাতক প্রথম কন্যার নাম আয়েশা সিদ্দিকী, দ্বিতীয় কন্যার নাম রাবেয়া বস্ত্রী ও তৃতীয় কন্যার নাম রাখা হয় সোমাইয়া। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ৩ নবজাতকের বাবা-মা, দাদা-দাদি, নানা-নানিসহ সব আত্মীয়স্বজন বেজায় খুশি হলেও বুধবার দুপুর ২টার দিকে তৃতীয় নবজাতক সোমাইয়া মারা যায়।
ওই ৩ সন্তানের বাবা আমজাদ হোসেন বলেন, পরপর আমার ঘরে ৩টি সন্তান ভূমিষ্ঠ হওয়ায় আমি ভীষণ খুশি হয়েছিলাম। কিন্তু আমাদের খুশির রেশ কাটতে না কাটতেই তৃতীয় নবজাতক সন্তানটি মারা যায়। বর্তমানে আমার স্ত্রী সোনিয়াসহ অপর ২ সন্তান সুস্থ রয়েছে।
এক সঙ্গে ৩ সন্তান জন্ম দেয়া মা সোনিয়া আক্তার বলেন, আল্লাহ আমাদের ঘরে একসঙ্গে ৩টি সন্তান দান করেছিলেন এর মধ্যে একজন মারা গেছে। আমি বাকি ২ সন্তান ও আমার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ঝুলে আছে সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের আবেদন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads