ads

মঙ্গলবার , ১ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান রুমান

খবর টি পড়েছেন : ২৩৮
শেরপুরে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান রুমান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ১ জানুয়ারি বই উৎসবের ধারাবাহিকতায় শেরপুর শহরের বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ছানুয়ার হোসেন ছানু ও আল-আমিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ছানোয়ার হোসেন মিনাল, ফকির আলমগীর, শাহীনুর রহমান প্রমুখ।
ওইসময় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ২২০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে নতুন বছরের বই তুলে দেওয়া হয়। বই বিতরণকালে যুবলীগ নেতা আব্দুল মতিন, ওয়াসিম আক্রাম, শেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নয়ন তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, ইউসুফ আলী রবিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক, শিক্ষানুরাগী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বই উৎসব উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads