ads

রবিবার , ৩০ ডিসেম্বর ২০১৮ | ৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৩টি আসনে এবারও আ’লীগ প্রার্থী মতিয়া, আতিক, চাঁন বিপুল ভোটাধিক্যে জয়ী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ৩০, ২০১৮ ১০:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ৩টি আসনেই এবারও আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটাধিক্যে জয়ী হয়েছেন। ৩০ ডিসেম্বর রবিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে জেলা রিটার্নিং কর্মকর্তা আনার কলি মাহবুব বেসরকারি ওই ফলাফল ঘোষণা করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক নৌকা প্রতীকে ২ লক্ষ ৮৭ হাজার ৪৫২ ভোট পেয়ে টানা পঞ্চম দফায় জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৬৪৩ ভোট। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নৌকা প্রতীকে ৩ লক্ষ ৪৪২ ভোট পেয়ে পঞ্চম দফায় জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৫২ ভোট। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন নৌকা প্রতীকে ২ লক্ষ ৫১ হাজার ৯৩৬ ভোট পেয়ে টানা তৃতীয় দফায় জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৯১ ভোট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads