ads

রবিবার , ৩০ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে : আইজিপি

খবর টি পড়েছেন : ১৪৭
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে : আইজিপি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। জনগণ নিশ্চিন্তে অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনী সমন্বিত ভাবে কাজ করছে। তবে দু,একটি বিচ্ছিন্ন ঘটনা রয়েছে। সেগুলো স্বাভাবিক। বললেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ৩০ ডিসেম্বর রবিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, আমরা সব জায়গায় খবর নিয়েছি। চট্টগ্রামের একটি কেন্দ্রে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ময়মনসিংহের একটি কেন্দ্রে অস্ত্র লুট হয়েছে। ভৈরবের একটি কেন্দ্রে হামলা হয়েছে। নোয়াখালীর ২টি কেন্দ্রে গণ্ডগোলের চেষ্টা হয়েছে।
একটি কেন্দ্রের ব্যালেট পেপার ছিনতাই হয়েছে, সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এসব ঘটনা ছাড়া সবখানেই শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
তিনি আরও বলেন, আমরা বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছি। এছাড়াও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন জনগণ নিশ্চিন্ত মনে ভোট দিতে পারছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনী প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় :… পরবর্তী সংবাদ জয় আমাদের সুনিশ্চিত : আসাদুজ্জামান খাঁন কামাল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads