ads

শনিবার , ২৯ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমেছে ৫.৮-এ

খবর টি পড়েছেন : ২৮১
রাজশাহীতে শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমেছে ৫.৮-এ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গত ৩ দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহীর উপর দিয়ে। ২৯ ডিসেম্বর শনিবার তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে দাঁড়িয়েছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। ফলে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে পদ্মাপাড়ের মানুষের। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা যারপরনাই দুর্ভোগে পড়েছেন।
আবহাওয়া অফিস বলছে, শুক্রবার ছিল ৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এই মাসের শেষ দু’দিন রাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, রাজশাহী মহানগরীসহ গোটা উত্তরাঞ্চলে হঠাৎ করে শীত জেঁকে বসায় দুর্ভোগে পড়েছেন ভাসমান ও ছিন্নমূল মানুষ। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে ভোর ও সন্ধ্যার পর অনেককে পথের ধারে খড়-কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। তবে এরই মধ্যে সেবরকারি ও ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণও শুরু হয়েছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় নগন্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাল ভোট উৎসব : দেশজুড়ে কঠোর নিরাপত্তা পরবর্তী সংবাদ ভোট দিতে ভোটারের করণীয়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads