ads

শনিবার , ২৯ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ভোট হবে উৎসবমুখর, আতংকিত হওয়ার কারণ নেই’

খবর টি পড়েছেন : ১৪৩
‘ভোট হবে উৎসবমুখর, আতংকিত হওয়ার কারণ নেই’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভোটের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন না হতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ২৯ ডিসেম্বর শনিবার ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, উৎসবমুখর হবে এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সর্বদা জনগণের পাশে আছি।
বিভিন্ন জাতীয় নেতাদের নিরাপত্তা হুমকিকে গুরুত্বের সঙ্গে নেয়া হচ্ছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন নেতাদের নিরাপত্তা বিঘ্নিত করার সংবাদ গুরুত্বের সঙ্গে নিয়েছি। কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ সফল হতে দেয়া হবে না।
স্যোসাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে কঠোর থাকার কথা উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ফেক আইডি খুলে যারা নির্বাচনকে বিতর্কিত করতে বা গোলযোগ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুষ্পষ্ট ও কঠোর। আইনশৃঙ্খলা রক্ষায় সমস্ত বাহিনী, সাদা পোষাকে গোয়েন্দা সংস্থার সদস্য, সশস্ত্র বাহিনীসহ সবাই কাজ করে যাচ্ছে। কেউ জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‌’নির্বাচনে জিতে বাকি কাজ সমাপ্ত করতে চান শেখ… পরবর্তী সংবাদ সারাদেশে আরও ১১১ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads