ads

শনিবার , ২৯ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি-জামায়াত বিশাল ব্যবধানে পরাজিত হবে : জয়

খবর টি পড়েছেন : ২১০
বিএনপি-জামায়াত বিশাল ব্যবধানে পরাজিত হবে : জয়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা জয়ী হবে জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ২৯ ডিসেম্বর শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আমার বিশ্বাস-আগামীকাল নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। আমার আওয়ামী লীগের ভাই ও বোনেরা, একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন নিশ্চিত করাই আপনাদের মূল দায়িত্ব।
সজীব ওয়াজেদ জয়ের মতে, সব জনমত জরিপ বলছে-বিএনপি-জামায়াত বিশাল ব্যবধানে পরাজিত হবে। তাই তারা তৎপর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। আমার ধারণা- তারা নির্বাচন ব্যাহত করার এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবে। এমনকি মাঝপথে নির্বাচন থেকে সরেও আসতে পারে।
তাদের ফাঁদে পা না দিয়ে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী দায়িত্ব চালিয়ে যাবেন বলেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোট দিতে ভোটারের করণীয় পরবর্তী সংবাদ ‌’নির্বাচনে জিতে বাকি কাজ সমাপ্ত করতে চান শেখ…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads