ads

শনিবার , ২২ ডিসেম্বর ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নৌকার প্রচারণা কেন্দ্র উদ্বোধন করলেন রুমান-ছানু

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০১৮ ৪:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে এবার আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের পক্ষে নৌকা প্রতীকের প্রচারণা কেন্দ্র উদ্বোধন করেছেন মান-অভিমান ভুলে সদ্য মাঠে নামা মনোনয়নবঞ্চিত সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। তিনি ২০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শহরের খোয়ারপাড় মোড়ে ওই কেন্দ্র উদ্বোধন করেন। ওইসময় তিনি জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী, আলহাজ্ব নুর মামুদ, কৃষক লীগ নেতা হাসানুর রহমান আলাল, যুবলীগ নেতা হাজী আব্দুর রহমান রুমান, আব্দুল আলিম, মনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা জনি প্রমুখ। পরে নৌকার সমর্থনে এক মিছিল খোয়ারপাড় শাপলা চত্বর প্রদক্ষিণ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!