ads

শনিবার , ২২ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নৌকায় ভোট নিয়ে খাদেম হয়ে সেবা করতে চাই ॥ নকলায় মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ৩৬৮
নৌকায় ভোট নিয়ে খাদেম হয়ে সেবা করতে চাই ॥ নকলায় মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা প্রতিনিধি (শেরপুর) ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে মহাজোট সমর্থিত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, গত ২৭ বছর নকলা-নালিতাবাড়ীসহ সারা বাংলার কৃষিমন্ত্রী হিসেবে জনগণের খাদেম হিসেবে সেবা করেছি এবং সামনেও করতে চাই। আমার স্বামী একজন সাংবাদিক হিসেবে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন, আমিও আপনাদের খাদেম হিসেবে সেবা করতে চাই। তিনি ২১ ডিসেম্বর শুক্রবার নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দরিতেঘড়ি, লাভা ও পাইস্কা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
পথসভায় নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, বিএনপি জোট সরকার টিআর, কাবিখার টাকায় সন্ত্রাসী লালন-পালন করতো। আর বেগম মতিয়া চৌধুরী টিআর, কাবিখার টাকায় এলাকার উন্নয়ন করেন। সব সময় উন্নয়ন ও শান্তির কথা ভাবেন।
ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও নকলার কৃতি সন্তান ডাঃ বিল্লাল আলম বলেন, আমরা নকলা-নালিতাবাড়ীর জনগণ আজ গর্বিত বাংলার অগ্নিকন্যা কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর মত সৎ, আদর্শ, নীতিবান নেতা পেয়ে। তার কোন ব্যাংক-ব্যালেন্স নেই, নেই কোন চাওয়া-পাওয়া। তার একটাই চাওয়া, নকলা নালিতাবাড়ীসহ সারা বাংলার মানুষের কল্যাণে সেবা করা। আমরা নকলাবাসী ধন্য তার মত সৎ নেত্রীকে নৌকা মার্কায় ভোট দিয়ে সার্বিক উন্নয়নে অংশ গ্রহণ করতে পেরে।
নির্বাচনী পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডুবিয়া মরিল, না মরিয়া ডুবিল : মনজুরুল আহসান… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিএনপি’র অর্ধশত নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads