ads

বুধবার , ১৯ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

খবর টি পড়েছেন : ১৯৬
শেরপুরে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশ নির্বাচনী হাওয়ায় দুলছে। শেরপুরেও আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীদের সমর্থকদের মিটিং-মিছিল ও ভোট প্রার্থনার আনা-গোনায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে তথা আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুরের নকলায় মোতায়েন করা হয়েছে এক প্লাটুন বিজিবি সদস্য। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা মঙ্গলবার রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেওয়া শুরু করেছেন। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে তারাও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন বলে বিজিবি সদস্যরা জানান। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তারা নিজ নিজ মোতায়েনকৃত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করতে টহলরত থাকবেন বলে বিজিবি’র উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন।
এ বিষয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা জাহিদুর রহমান জানান, নির্বাচন উপলক্ষে নকলাতে আইন শৃঙ্খলা ভঙ্গের কোন পরিবেশ সৃষ্টি হয়নি, এখানে কোন সময় আইন শৃঙ্খলা ভঙ্গ হবে না বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, উপজেলার ৬৭ টি কেন্দ্রের ৩০২ টি বুথের জন্য এক হাজার ২২ জন ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বুধবার ৫৬০ জন ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া শেষে হয়েছে। বৃহস্পতিবার বাকী ৪৬২ জন ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া শেষ হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে আ’লীগ প্রার্থী চাঁনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুর-১ আসনে এবার নৌকার পক্ষে কাজ করার ঘোষণা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads