ads

শুক্রবার , ১৪ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আ’লীগ-বিএনপি’র সংঘর্ষ ॥ নির্বাচনী অফিস ভাঙচুর

খবর টি পড়েছেন : ২৩৯
নকলায় আ’লীগ-বিএনপি’র সংঘর্ষ ॥ নির্বাচনী অফিস ভাঙচুর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

৫ বিএনপি নেতা-কর্মী আটক

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় দলের অন্তত: ২৫ নেতাকর্মী আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে নির্বাচনী অফিস। ১৪ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার টালকি ইউনিয়নের রামেরকান্দি ও নারায়নখোলা এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় নকলা উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক খোরশেদ আলমসহ ৫ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
জানা যায়, নকলার টালকি ইউনিয়নের রামেরকান্দি বাজারে শুক্রবার সন্ধ্যায় বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর পক্ষে একটি নির্বাচনী অফিস খোলাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার জের ধরে অন্যান্য এলাকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। তবে ওই ঘটনায় উভয়দল একে-অপরকে দায়ী করেছে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন পরবর্তী সংবাদ শেরপুরে চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads