ads

বৃহস্পতিবার , ১৩ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিজেদের প্রতীকে শরিকরা নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের কৌশল : কাদের

খবর টি পড়েছেন : ১৯৬
নিজেদের প্রতীকে শরিকরা নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের কৌশল : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন ভাগাভাগির পরও বিভিন্ন আসনে শরিকরা নিজেদের প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টিকে আওয়ামী লীগের ‘কৌশল’। তিনি ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার দেখা করার পর সাংবাদিকদের ওইসব কথা বলেন।
ওইসময় তিনি বলেন, ‘আমাদের একটা কৌশল আছে। কৌশলটা তো বলব না। আমাদের সুস্পষ্ট কৌশল আছে। এমনিই ছেড়ে দিয়েছি আমরা? আমাদের প্রার্থীর বিরুদ্ধে অ্যালায়েন্স দাঁড়িয়ে গেছে, আমরা না বুঝে কি দিয়েছি এটা।’ ‘বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তাদের সরিয়ে দিতে যাবো কেন। না না, তারা যদি সরে যায়, সেই জন্যই আমরা জোটকে নিয়ে কৌশল করেছি।’
তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ভালো পরিবেশ প্রয়োজন। সেজন্য সর্বাত্মক চেষ্টা চলছে। সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে, ইসিকে সহযোগিতা করবে সরকার। নির্বাচনী সহিংসতায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আওয়ামী লীগ। তবে এই পরিস্থিতিতে নেতাকর্মীদের সংযত ও সহনশীল থাকার নির্দেশ দিয়েছি আমরা।’
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব পক্ষকেই নির্বাচনী সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়ে আর্ল রবার্ট মিলার সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। তাই, সব পক্ষের উচিত নির্বাচনী সহিংসতা এড়িয়ে চলা। সহিংসতা গণতন্ত্রের কোনো পন্থা হতে পারে না। তাই নির্বাচনী সহিংসতা চায় না যুক্তরাষ্ট্র।আমরা সংঘাতহীন নির্বাচন দেখতে চাই।’ বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিচারপতির প্রতি অনাস্থা দিলেন খালেদার আইনজীবীরা পরবর্তী সংবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads