ads

বৃহস্পতিবার , ১৩ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুর-১ আসনের বিএনপিপ্রার্থী মিল্লাতের মনোনয়ন আটকে গেল হাইকোর্টে

খবর টি পড়েছেন : ১৭৯
জামালপুর-১ আসনের বিএনপিপ্রার্থী মিল্লাতের মনোনয়ন আটকে গেল হাইকোর্টে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেয়। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আদেশের পর খুরশীদ আলম খান বলেন, ওয়ান-ইলাভেনের সময় দুর্নীতির মামলায় রশিদুজ্জামান মিল্লাতের সাত বছরের সাজা হয়। পরে এর বিরুদ্ধে আপিল করে তিনি মামলা থেকে খালাস পান। দুদক ও রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে আপিল বিভাগ মামলাটি পুনঃশুনানির জন্য পাঠায়।
এ অবস্থায় রিটার্নিং কর্মকর্তা রাশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র বাতিল করলেও নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পান তিনি। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ। শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করায় মিল্লাত আর নির্বাচন করতে পারছেন না বলে রিটকারী পক্ষের আইনজীবী জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ৩ পথচারীর পরবর্তী সংবাদ কর্মসংস্থান উন্নয়নে ২৫০ মিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads