ads

বুধবার , ২৮ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নৌকার কান্ডারি শেখ পরিবারের ৮ সদস্য

খবর টি পড়েছেন : ২৮৬
নৌকার কান্ডারি শেখ পরিবারের ৮ সদস্য
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ৮ সদস্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

Shamol Bangla Ads

বঙ্গবন্ধুর বড় মেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ এবং রংপুর-৬ আসন থেকে এবার নির্বাচন করবেন।

বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-২ আসনের কয়েকবারের সংসদ সদস্য। তিনি এবারও মনোনয়ন পেয়েছেন।

Shamol Bangla Ads

বঙ্গবন্ধুর আরেক ভাগনে আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল-১ আসনের সংসদ সদস্য। এবারও তিনি মনোনয়ন পেয়েছেন।

বঙ্গবন্ধুর ছোটভাই শেখ আবু নাসেরের ২ ছেলে এবার মনোনয়ন পেয়েছেন। তারা হলেন শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ ও শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা-২। শেখ হেলাল উদ্দিন কয়েকবারের সংসদ সদস্য।

শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহাম নাসের তন্ময় এবার বাগেরহাট-২ আসনে নৌকার নতুন কান্ডারি। ওই আসনের বর্তমান সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে শেখ ফজলুল হক মনির বড় ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি পুনরায় মনোনয়ন পেয়েছেন।

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাগনে ইলিয়াস আহমেদ চৌধুরীর বড় ছেলে নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী) মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য। তিনি আবারও দলের মনোনয়ন পেয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্নীতি মামলায় সাবেক মেয়র খোকাসহ ৪ জনের ১০… পরবর্তী সংবাদ ঢাকা টেস্টের আগে মুশফিককে নিয়ে সংশয়

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads