ads

শুক্রবার , ২৩ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবু হত্যায় পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেবেন সিইসি

খবর টি পড়েছেন : ২২৩
আবু হত্যায় পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেবেন সিইসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক :  বুড়িগঙ্গা থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা আবু বকরের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

Shamol Bangla Ads

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।
আবু বকরের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, পুলিশ ফৌজদারি মামলা করবে। আমরা  কিছু করতে পারব না। কী ঘটনা ঘটেছে, সেটা তো জানি না। ক্রিমিনাল কেস হবে, ইনভেস্টিগেশন করবে পুলিশ।
তিনি বলেন, আবু বকরকে হত্যার ঘটনায় আইনগতভাবে পুলিশ দোষীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে নেবে। এটা নির্দেশ থাকবে পুলিশের ওপরে।

যশোর জেলা বিএনপির সহসভাপতি কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর আবু (৫৮) ঢাকায় এসে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পল্টনের এক হোটেল থেকে তিনি নিখোঁজের পর বৃহস্পতিবার কেরানিগঞ্জে বুড়িগঙ্গা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

গত বুধবার সকালে বিএনপি থেকে ইসিতে মনোনয়নপ্রত্যাশী গ্রেপ্তার হওয়া যে পাঁচ নেতার তালিকা দেওয়া হয়েছিল সেখানে আবু বকরের নাম ছিল।

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বিষয়ে নুরুল হুদা বলেন, আমরা ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব, একেবারে সীমিত আকারে। বিষয়টি শনিবারের সভায় ঠিক হবে

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে : কাদের পরবর্তী সংবাদ টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads