ads

বুধবার , ২১ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনুপ্রবেশকালে বেনাপোলে ২ শিশুসহ ১১ নারী-পুরুষ আটক

খবর টি পড়েছেন : ৫৪৭
অনুপ্রবেশকালে বেনাপোলে ২ শিশুসহ ১১ নারী-পুরুষ আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বেনাপোল প্রতিনিধি ॥ ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেনাপোল’র পুটখালি সীমান্ত থেকে ২১ নভেম্বর বুধবার সকালে ২ শিশুসহ ১১ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। আটকরা হলো হুমায়ুন (২৭),রানী বেগম(২৫),জয়গা বেগম (৩০),রুমা খাতুন (৩০),শরিমা খাতুন (২০) , রহিমা খাতুন (২২) হিদুল শেখ(৩০),রিয়া খাতুন(৭),সাজ্জাদ হোসেন (১০),লিটন বর্মন(৩৮)ও পিন্টু সরকার (৩৩)। আটককৃতদের বাড়ী নোয়াখালী, বাগেরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, পুটখালি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে বিপুল সংখ্যক নারী শিশু পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৪ জন পুরুষ ৫ জন নারী ও ২ জন আটক করা হয়।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘শিশুর সুষম পুষ্টিতে মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই’ পরবর্তী সংবাদ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads