ads

শনিবার , ১৭ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দায়িত্ব ইসির: ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২০৪
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দায়িত্ব ইসির: ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের। ১৭ নভেম্বর শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অবকাঠামো বিষয়ক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।দু-একদিনের মধ্যে আওয়ামী লীগের এবং এক সপ্তাহের মধ্যে শরিক দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। এসময় লবিস্ট নিয়োগ করে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপি সংশয় সৃষ্টি করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, বিএনপি সুষ্ঠ নির্বাচন চায় এটা তাদের আচরণে প্রকাশ পায় না। নির্বাচন নিয়ে বিএনপির যে সহিংস অবস্থান ছিল সেটা নয়াপল্টনের ঘটানায় আবারেও প্রমাণিত হয়েছে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি জানান, দু-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে আওয়ামী লীগের মনোনয়ন। শরিকদের সঙ্গে বসে সপ্তাহখানেকের মধ্যে সব মনোনয়ন চূড়ান্ত করা হবে।
যেসব জায়গায় শরিকদের যোগ্য প্রার্থী থাকবে সেখান থেকে আওয়ামী লীগ নিজেদের প্রার্থীদের সরিয়ে নেবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিরাজের বোলিং নৈপুণ্যে বড় জয় বাংলাদেশের, টেস্ট সিরিজ… পরবর্তী সংবাদ কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না: ইসি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads