ads

শনিবার , ১৭ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ, বিজয় সুনিশ্চিত : নাসিম

খবর টি পড়েছেন : ১৫৪
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ, বিজয় সুনিশ্চিত : নাসিম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি আজ ঐক্যবদ্ধ।এ শক্তি ঐক্যবদ্ধ থেকেই নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। তিনি ১৭ নভেম্বর শনিবার রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই কথা বলেন।
ওইসময় তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বন্টন নিয়ে মহাজোটে কোনো টানাপোড়েন নেই। ভালো-যোগ্য প্রার্থী পেলে মহাজোটের অন্য দলকে আসন ছাড়বে আওয়ামী লীগ।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেয়ার নিন্দা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে তারা। এসব ষড়যন্ত্র ধোপে টিকবে না। সভায় ১৪ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচন বয়কট নয়, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে: ড.… পরবর্তী সংবাদ বর্ণাঢ্য আয়োজনে শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উৎসবের…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads